ঢাকা | বঙ্গাব্দ

মালদ্বীপে হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপ বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়।

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2025 ইং
মালদ্বীপে হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপ বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়। ছবির ক্যাপশন: মালদ্বীপে হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপ বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়।
ad728
মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ প্রতিনিধি। 

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালদ্বীপ বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) হাইকমিশনের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং প্রবাসী কর্মীদের সমস্যা সমাধানসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

হাইকমিশনার ড. নাজমুল ইসলাম প্রবাসীদের মালদ্বীপের আইন মেনে চলা, দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অন্যদিকে বিএনপি নেতারা প্রবাসীদের সেবায় হাইকমিশনের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং প্রবাসী জনগোষ্ঠীর কল্যাণে ধারাবাহিক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় উপস্থিত ছিলেন মিশনের শ্রম কাউন্সিলর মোঃ সোহেল পারভেজ, হাইকমিশনের পার্সোনাল অফিসার মুহাম্মদ হাবিবুর রহমান, মালদ্বীপ বিএনপি'র সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ হোসেন সুমন, মোঃ বাবুল হোসেন, মোঃ শাহ আলম, মোঃ আলতাব হোসেন, মোঃ এমরান হোসেন তালুকদার, মোহাম্মদ ফারুক হোসেন, মোঃ মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল আলম এবং মালদ্বীপ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূরনবী মানিক।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
টানা তিন দিন কমতে পারে তাপমাত্রা।

টানা তিন দিন কমতে পারে তাপমাত্রা।