ঢাকা | বঙ্গাব্দ

দেলোয়ার হোসেন দোলনের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে বুড়িচং বাজারে বিক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 15, 2025 ইং
দেলোয়ার হোসেন দোলনের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে বুড়িচং বাজারে বিক্ষোভ ছবির ক্যাপশন: দেলোয়ার হোসেন দোলনের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে বুড়িচং বাজারে বিক্ষোভ
ad728

মোঃ শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার 

বুড়িচং বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দোলনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি বুড়িচং উত্তর বাজার থেকে শুরু হয়ে কুমিল্লা-মীরপুর সড়ক, দক্ষিণ বাজার অফিস রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধ্য বাজারের মাস্টার মার্কেটে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভায় মিলিত হন ব্যবসায়ীরা।

সভায় বক্তারা বলেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলনের বিরুদ্ধে দলীয় ট্যাগ দিয়ে যে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃত ঘটনা আড়াল করে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে। আসলে দীর্ঘদিন ধরে বাজারে রাতের বেলায় নৈশপ্রহরী থাকা সত্ত্বেও একাধিক চুরির ঘটনা ঘটছে। এ নিয়ে দেলোয়ার হোসেন দোলনের সঙ্গে নৈশপ্রহরীর কথাকাটাকাটি থেকে বিরোধ ও হাতাহাতির ঘটনা ঘটে। কিন্তু বিষয়টি বাজারকেন্দ্রিক হলেও একটি কুচক্রী মহল তা রাজনৈতিক রঙ দিয়ে সংবাদ প্রচার করছে।

বক্তারা আরও বলেন, এটি কোনো রাজনৈতিক ঘটনা নয়, বরং বাজার ব্যবস্থাপনা কমিটির অভ্যন্তরীণ বিষয়। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেলোয়ার হোসেন দোলনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। বাজারের ব্যবসায়ীরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এর সুষ্ঠু সমাধান দাবি করেন।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
১২ সেপ্টেম্বর, ‎বিএনপি নেতা এ্যাডঃ মিজানুর রহমান মুবিনের ৪২ত

১২ সেপ্টেম্বর, ‎বিএনপি নেতা এ্যাডঃ মিজানুর রহমান মুবিনের ৪২ত