ঢাকা | বঙ্গাব্দ

দীর্ঘ ২২ বছর পরে দিনাজপুরের নবাবগঞ্জে ছাত্রদলের কমিটি ঘোষণা।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2025 ইং
দীর্ঘ ২২ বছর পরে দিনাজপুরের নবাবগঞ্জে ছাত্রদলের কমিটি ঘোষণা। ছবির ক্যাপশন: দীর্ঘ ২২ বছর পরে দিনাজপুরের নবাবগঞ্জে ছাত্রদলের কমিটি ঘোষণা।
ad728
দী র্ঘ ২২ বছর পরে দিনাজপুরের নবাবগঞ্জে ছাত্রদলের কমিটি ঘোষণা। 

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের নবাবগঞ্জে দীর্ঘ ২২ বছর পর  উপজেলার ৮নং মাহমুদপুর ইউনিয়ন এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই নতুন কমিটি গঠিত হয়েছে। 

শনিবার (২০ সেপ্টেম্বর) এক কর্মী সভায় নবগঠিত কমিটির ঘোষণা দেন কর্মী সভার প্রধান অতিথি উপজেলা ছাত্রদলের আহবায়ক মুক্তাদির হোসেন বকুল।

নবঘোষিত কমিটির নেতৃত্বে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আল মামুন, এবং সাধারণ সম্পাদক আরিফ হোসেন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি: সামিউল ইসলাম; সহ-সভাপতি: রাজু আহমেদ; যুগ্ম সাধারণ সম্পাদক: আহসান হাবিব এবং সাংগঠনিক সম্পাদক: আব্দুল আজিজ। 

এছাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুক্তি মাহফুজ, সিনিয়র যুগ্ম আহবায়ক মতলুবুর রহমান সুজন, যুগ্ম আহবায়ক ফিরোজ কবির শাহী এবং ফারুক হোসেনসহ অনেকে সময় উপস্থিত ছিলেন। 


নিউজটি পোস্ট করেছেন : মিম

কমেন্ট বক্স
জয়পুরহাটের পাঁচবিবিতে ৩১ দফার সমর্থনে বিএনপি নেতা ফয়সাল আলীম

জয়পুরহাটের পাঁচবিবিতে ৩১ দফার সমর্থনে বিএনপি নেতা ফয়সাল আলীম