ঢাকা | বঙ্গাব্দ

চীনের সঙ্গে কাজ করার ‘ঝুঁকি’ বাংলাদেশকে স্পষ্ট করব: ব্রেন্ট ক্রিস্টেনসেন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2025 ইং
চীনের সঙ্গে কাজ করার ‘ঝুঁকি’ বাংলাদেশকে স্পষ্ট করব: ব্রেন্ট ক্রিস্টেনসেন ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
ডেক্স নিউজ 
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলে তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন এবং চীন ও এর সেনাবাহিনীর সঙ্গে কাজ করার ‘ঝুঁকি’র ব্যাপারে বোঝাবেন।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনের নাম মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। গত সেপ্টেম্বরে হোয়াইট হাউজ এই তথ্য জানায়। 

গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির সামনে শুনানিতে অংশ নেন ক্রিস্টেনসেন। এ সময় তিনি বাংলাদেশি সাবমেরিন ঘাঁটির সংস্কারে চীনের সম্পৃক্ততা এবং ঢাকার ২০টি চীনা জে-১০ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা সম্পর্কে এক প্রশ্নের জবাব দেন তিনি।

মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ঢাকায় মার্কিন দূতাবাসে আগে কাজ করার অভিজ্ঞতা আছে তার। মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পরিষদের পাবনা জে

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পরিষদের পাবনা জে