ঢাকা | বঙ্গাব্দ

উপজেলা পরিবার কল্যাণ কর্মচারিদের কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 2, 2025 ইং
উপজেলা পরিবার কল্যাণ কর্মচারিদের কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি ছবির ক্যাপশন: ছয় দফা দাবিতে উপজেলা পরিবার কল্যাণ কর্মচারিদের কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি
ad728
মিরসরাই, চট্টগ্রাম প্রতিনিধিঃ 

চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন মিরসরাই উপজেলায় কর্মরত সকল পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার কল্যাণ পরিদর্শকরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল দশটায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে নিজেদের দাবি-দাওয়ার কথা তুলে ধরে বক্তব্য দেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ নুরুল ইসলাম। পরিবার কল্যাণ পরিদর্শিকা পিংকি রানী দাস ও পরিবার কল্যাণ সহকারী আনোয়ারা বেগম। 

এদিকে উপজেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার কল্যাণ পরিদর্শকদের কর্মবিরতির কারণে উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র ১টি মডেল পরিবার কল্যাণ কেন্দ্র ও ২টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও ১০ শয্যার হাসপাতালে সেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সেবা নিতে আসা মানুষ।

কর্মসূচি সম্পর্কে মিরসরাই উপজেলা পরিকল্পনা পরিদর্শক কল্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আলী আকবর এসময়কে বলেন, দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ ও স্বাভাবিক প্রসবসহ তৃণমূল স্বাস্থ্যসেবা ব্যবস্থার আমরাই মেরুদন্ড । কিন্তু নামে পরিদর্শক, পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারি বললেও নিয়োগবিধি ছাড়া সরকারি কর্মচারী আমরা। 
তাই এই বঞ্চনার অবসানের জন্য নিয়োগবিধি বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিরসরাই উপজেলায় আমরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছি। ১১ ডিসেম্বর পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলাকালীন সময়ে উপজেলার ১৪ টি পরিবার কল্যাণকেন্দ্র, ১টি মডেল পরিবার কল্যাণ কেন্দ্র ও ২টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও ১০ শয্যার হাসপাতালে জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম ও স্বাভাবিক প্রসবসহ সব ধরনের সেবা বন্ধ থাকবে। 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ রবিউল করিম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়