ঢাকা | বঙ্গাব্দ

পলাশবাড়ীতে সরকারি হাসপাতালসহ স্বাস্থ্য প্রতিষ্ঠান গুলোতে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে মানববন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2025 ইং
পলাশবাড়ীতে সরকারি হাসপাতালসহ  স্বাস্থ্য প্রতিষ্ঠান গুলোতে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে মানববন্ধন ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728


গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে সরকারি হাসপাতাল ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান গুলোতে স্বাস্থ্য সেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

পলাশবাড়ীর সকল স্বেচ্ছাসেবী সংগঠন গুলো ঐক্যের আয়োজনে আজ ২৩ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩টায় পলাশবাড়ী উপজেলার স্থানীয় চৌমাথা নামক মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

পলাশবাড়ী সমাজকল্যাণ সংস্থার সভাপতি গোলজার সরকার রাজিবের সভাপতিত্বে ও পলাশবাড়ী ব্লাড ডোনার সোসাইটির সহ-সভাপতি মুজাহিদ মুন্সির সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন প্রজন্ম তরুণ সংঘের সাধারণ সম্পাদক সামিউল সরকার।

অন্যান্যদের মধ্যে বক্তাব্য রাখেন পলাশবাড়ী স্বেচ্ছা ব্লাড ফাইটার্স এর পরিচালক আব্দুস সালাম মাসুদ, পলাশবাড়ী দারিদ্র্য বিমোচনের ফাউন্ডেশনের সহ-সভাপতি আজহারুল ইসলাম খোকন, জান্নাত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তানভির ওয়ালিদ শাওন, পলাশবাড়ী ব্লাড ডোনার সোসাইটির সভাপতি শাহাদৎ হোসাইন সাগর, স্বেচ্ছা ব্লাড ফাইটার্স এর সাধারণ সম্পাদক একরামুল ইসলাম, হাসিমুখ ফাউন্ডেশনের পরিচালক রাশেদুজ্জামান সরকার প্রমূখ।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
ঝিনাইদহের শৈলকুপায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত।

ঝিনাইদহের শৈলকুপায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত।