ঢাকা | বঙ্গাব্দ

মেধা ও গানের কন্ঠের জাদু দিয়ে বড় শিল্পী হতে চান তানহা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 3, 2026 ইং
মেধা ও গানের কন্ঠের জাদু দিয়ে বড় শিল্পী হতে চান তানহা ছবির ক্যাপশন: মেধা ও গানের কন্ঠের জাদু দিয়ে বড় শিল্পী হতে চান তানহা
ad728
মেধা ও গানের কন্ঠের জাদু দিয়ে বড় শিল্পী হতে চান তানহা 
মোঃ সবুজ খান, রিপোর্টার: 
টাংগাইল জেলার মির্জাপুর উপজেলার ওয়াশী ইউনিয়নের বরটিয়া গ্রামে পিতা মোঃ তুহিন খন্দকার  মাতা সুরুভি আক্তারের মেয়ে  শিশুটি নানা মৃত্যু আবুল হোসেনের হাত ধরে গানের শিক্ষা নিয়ে  আজ বাংলাদেশের আনাচে কানাচে মধুর কন্ঠের নাম ছড়িয়ে চাচ্ছে। তানহা বর্তমানে টাংগাইলে সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান সরকারি সা'দত কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী ও সংগীতশিল্পী তানহা আক্তার তার মেধা ও কণ্ঠের জাদু দিয়ে ধীরে ধীরে সারা দেশে সুনাম অর্জন করছেন। স্কুল, কলেজ পেরিয়ে এখন বিশ্ববিদ্যালয় জীবনেও তিনি সংগীতচর্চা অব্যাহত রেখেছেন। সম্প্রতি তার একটি সংগীত পরিবেশনা মাছরাঙ্গা টেলিভিশন-এ সম্প্রচারিত হয়েছে, যা দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
উল্লেখ্য, তিনি সরকারি সা'দত কলেজের প্রতিনিধিত্ব করে ক্লাসিকাল সংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের গৌরব অর্জন করেন। এছাড়াও কলেজের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি নিয়মিত অংশগ্রহণ করে তার প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন।

নিউজটি পোস্ট করেছেন : বিলকিস আক্তার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ