ঢাকা | বঙ্গাব্দ

যশোরে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট বোন নিহত।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2025 ইং
যশোরে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট বোন নিহত। ছবির ক্যাপশন: নিহত শারমিন।
ad728
যশোরে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট বোন নিহত। 

মালিকুজ্জামান কাকাঃ  

যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে বড় ভাইয়ের হাতে ছোটবোন খুন হয়েছেন। 
বুধবার  সকাল ১১টার পর এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহত শারমিন ওই গ্রামের শিমুল হোসেনের স্ত্রী। 
অভিযুক্ত ভাইয়ের নাম খোকন, তিনি একই গ্রামের কাশেম মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শারমিন ও খোকনের পরিবার সাহারুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন। 
পারিবারিক কলহের কারণে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। 

ঘটনার দিন খোকনের মেয়েকে শারমিনের স্বামী শিমুল থাপ্পড় মারেন। 
এতে উত্তেজিত হয়ে খোকন তার বোন শারমিনের স্বামীর ওপর হামলা করতে তেড়ে যান। 

এসময় পাশে থাকা হাসুয়া দিয়ে কোপ মারতে গেলে শারমিন বাধা দিতে গিয়ে নিজেই সেই কোপে গুরুতর আহত হন। 

রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত খোকনকে আটকের চেষ্টা চলছে।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
মনতলা রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের বিরতি দাবি

মনতলা রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের বিরতি দাবি