ঢাকা | বঙ্গাব্দ

উল্লাপাড়ায় বিএনপির গণসংযোগ: তারেক রহমানের বার্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2025 ইং
উল্লাপাড়ায় বিএনপির গণসংযোগ: তারেক রহমানের বার্তা ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
উল্লাপাড়ায় বিএনপির গণসংযোগ: তারেক রহমানের বার্তা—রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি তুলে ধরলেন দলীয় নেতা।

মোঃ সুজন আহমেদ
সিরাজগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্যে ঘোষিত ৩১ দফা কর্মসূচি নিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। রবিবার উল্লাপাড়া বাজার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

এ গণসংযোগে নেতৃত্ব দেন উল্লাপাড়া-সলংগা আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রনি আহমেদ কাওছার। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাজারের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন এবং জনগণের কাছে ৩১ দফা সংস্কার রূপরেখার মূল দিকগুলো তুলে ধরেন।

গণসংযোগ চলাকালে রনি আহমেদ কাওছার বলেন,

> “আমরা তারেক রহমানের নেতৃত্বে এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হবে। এই ৩১ দফাই একটি নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি।”



এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্থানীয় জনগণও গণসংযোগে অংশগ্রহণ করে দলের এই উদ্যোগকে স্বাগত জানান

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কেউ কথা রাখেনি।

কেউ কথা রাখেনি।