ঢাকা | বঙ্গাব্দ

নেছারাবাদে হিন্দু সম্প্রদায় ও সাংবাদিকদের সাথে শামীম সাঈদীর মতবিনিময়।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 7, 2025 ইং
নেছারাবাদে হিন্দু সম্প্রদায় ও সাংবাদিকদের সাথে শামীম সাঈদীর মতবিনিময়। ছবির ক্যাপশন: নেছারাবাদে হিন্দু সম্প্রদায় ও সাংবাদিকদের সাথে শামীম সাঈদীর মতবিনিময়।
ad728
তুহিন আহসানঃ 
‎হিন্দুদের মতবিনিময় সভায়- সন্তান যেমন মায়ের গর্ভে নিরাপদে থাকে জামায়াত ক্ষমতায় গেলে হিন্দুরা তেমনি নিরাপদ থাকবে  বলে মন্তব্য করেছেন পিরোজপুর-২ আসনে জামায়াত মনোনীত দাড়িপাল্লার প্রার্থী শামীম সাঈদী। 
‎৬ নভেম্বর, বৃহস্পতিবার নেছারাবাদ উপজেলার হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় কালে শামীম সাঈদী বলেন, স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন কর্মী বা কোন জনশক্তি  অমুসলিমদের উপর বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর কোন নির্যাতন বা কারো বাড়ি-জমি দখল করেনি। সাঈদী সাহেব যখন এমপি ছিলেন, তখন সেখানকার হিন্দুরা বলতেন কুসুম যেমন ডিমের মধ্যে নিরাপদ থাকে আমরা তেমন নিরাপদে ছিলাম। 
এসময় শামীম সাঈদী বলেন, আমি বলি মাছ যেমন পানিতে, সন্তান যেমন মায়ের গর্ভে নিরাপদে থাকে, জামায়াত ক্ষমতায় গেলে ভিন্ন ধর্মাবলম্বীরাও তেমনি নিরাপদ থাকবে। সংখ্যা লঘু বলে কোন কথা থাকবে না। 
তিনি আগামী নির্বাচনে ভয়ের ঊর্ধে উঠে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহবাদ জানান। 

জেলা কর্ম পরিষদ সদস্য ও নেছারাবাদ উপজেলা জামায়াতের আমীর জনাব মো আবুল কালাম আজাদএর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদএর  সঞ্চালনায়  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ মহিউদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ জহিরুল ইসলাম, উপজেলা কর্ম পরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের সভাপতি মোঃ গোলাম আযম আছলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান, মজলিসে শূরা সদস্য মাওলানা আব্দুল হালিম ও মোঃ মাসুম বিল্লাহ প্রমূখ। 
‎অনুষ্ঠানে পবিত্র গীতা পাঠ  করেন- বাবু নারায়ণ। 
‎এতে স্বাগত বক্তব্য রাখেন মোঃ আবুল কালাম আজাদ। 
উপজেলা হিন্দু নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাবু দিলিপ শিকদার বুলু, বাবু নারায়ন চন্দ্র ডাকুয়া, বাবু তাপস মজুমদার, সমিরন বাবু, মানিক সরকার, বাবু কার্তিক শাহা, বাবু অসীম কর্মকার, বাবু জহর লাল শাহা,বাবু অসীম কুমার শাহা।

‎হিন্দু নেতাদের সাথে মতবিনিময়ের পরে নেছারাবাদ উপজেলার সকল প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন। তিনি নির্বাচিত হলে পিরোজপুর-২ আসনকে একটি মডেল সংসদীয় আসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি এ জন্য সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য আহবান জানান। পরিশেষে তিনি এই আসন থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী ও যৌতুক বন্ধ করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


নিউজটি পোস্ট করেছেন : তুহিন আহসান

কমেন্ট বক্স
কিংবদন্তি চলচ্চিত্রাকার হীরালাল সেনএর জন্মদিনে  শ্রদ্ধা ও আল

কিংবদন্তি চলচ্চিত্রাকার হীরালাল সেনএর জন্মদিনে শ্রদ্ধা ও আল