ঢাকা | বঙ্গাব্দ

যশোরে অস্ত্রসহ সন্ত্রাসী আটক।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 15, 2025 ইং
যশোরে অস্ত্রসহ সন্ত্রাসী আটক। ছবির ক্যাপশন: যশোরে অস্ত্রসহ সন্ত্রাসী আটক।
ad728
যশোরে অস্ত্রসহ সন্ত্রাসী আটক। 

মালিকুজ্জামান কাকাঃ

যশোরের অভয়নগর থানা পুলিশ  সাড়াশি অভিযান শুরু করেছে। এর আওতায় একটি অভিযানে এক ওয়ান শুটার গান ও একটি দেশীয় অস্ত্রের যন্ত্রাংশসহ একাধীক মামলার আসামী সন্ত্রাসী আরমান আকুঞ্জি (৩১) কে আটক করা হয়েছে। 

অভয়নগর থানার (ওসি তদন্ত শুভ্র প্রকাশ দাস, বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের আইসি রইসুল ইসলাম ও এসআই সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি যৌথ টিম অভিযান পরিচালনা করে ফুলতলা বাজারের শশুরবাড়ির এলাকা থেকে সন্ত্রাসী আরমানকে আটক করে। আটক আরমান শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামের মিঠু আকুঞ্জির ছেলে। সে আলোচিত ইউপি সদস্য নুরুল হত্যা মামলার এজহারভুক্ত আাসামী। এঘটনায় অভয়নগর থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

শুভরাড়া ইউনিয়নের আলোচিত শামিম হত্যা মামলার আসামী আরমান আকুঞ্জিসহ দুইজনকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। আটককৃতরা হলেন, শুভরাড়া ইউনিয়নের বাবুরহাট এলাকার বাবু শেখের ছেলে নাইম শেখ (২৫) ও একই এলাকার মজিদ গাজীর ছেলে মিজান গাজী (২১)। পুলিশ জানায় এলাকাবাসীর সহযোগিতায় চিহ্নিত এসব সন্ত্রাসীদের স্ব স্ব এলাকা থেকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, আমার থানা এলাকায় কোন প্রকার সন্ত্রাসী, চাঁদাবাজী, মাদক কারবারির স্থান হবেনা। যেকোন মূল্যে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। সাড়াশি অভিযান জোরদার করা হয়েছে। তার প্রেক্ষিতে অস্ত্রসহ আরমানকে আটক করা হয়েছে। পাশাপাশি শামিম হত্যা মামলার ৩ আসামীকে আটক করে গতকাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সাংবাদিক সাইদার ইসলামের উপর হামলায় জড়িতদের গ্রেফতার ও সুষ্ঠু

সাংবাদিক সাইদার ইসলামের উপর হামলায় জড়িতদের গ্রেফতার ও সুষ্ঠু