ঢাকা | বঙ্গাব্দ

মাওহা ভুটিয়ারকোনা বাজারে বিএনপি'র আলোচনা ও মিছিল অনুষ্ঠিত।

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2025 ইং
মাওহা ভুটিয়ারকোনা বাজারে বিএনপি'র আলোচনা ও মিছিল অনুষ্ঠিত। ছবির ক্যাপশন: ভুটিয়ারকোনা বাজারে বিএনপি'র আলোচনা সভা।
ad728
মোঃ মাজাহারুল ইসলাম সিপন, নেত্রকোনা :

আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ চালিয়ে যাচ্ছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা । গণসংযোগের অংশ হিসেবে আজ বিকেলে গৌরীপুর উপজেলার ৪ নং মাওহা ইউনিয়নে ভুটিয়ারকোনা বাজারে মাওহা ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে । 

মাওহা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর পৌর বিএনপির 
সদস্য সচিব বাবু সুজিদ কুমার দাস । বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুনায়েদ আহম্মদ খান পাঠান সাব্বির , ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক  অব: ওয়ারেন্ট অফিসার দিলুয়ার হোসেন , সাবেক যুগ্ম আহ্বায়ক পল্লী ডাঃ রতন মিয়া ।এ সময় বক্তব্যে বক্তারা বলেন , বিএনপি'র দুর্দিনের
নেতাকর্মীদের ভরসার স্থল আহাম্মদ তায়েবুর রহমান হিরন আমারা দলের জন্য কাজ করেছি । শতাধিক মামলার আসামি কারা নির্যাতিত নেতা হিরন ভাইয়ের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান ।

নিউজটি পোস্ট করেছেন : মাজহারুল ইসলাম শিপন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নড়াগাতী পহরডাঙ্গা  যুবদলের উঠান বৈঠক অনুষ্ঠিত।

নড়াগাতী পহরডাঙ্গা যুবদলের উঠান বৈঠক অনুষ্ঠিত।