ঢাকা | বঙ্গাব্দ

চিলমারীতে "পবিত্র কুরআন শরীফ অবমাননার প্রতিবাদে বিক্ষোভ ও মিছিল" অনুষ্ঠিত হয়েছে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 10, 2025 ইং
চিলমারীতে "পবিত্র কুরআন শরীফ অবমাননার প্রতিবাদে বিক্ষোভ ও মিছিল" অনুষ্ঠিত হয়েছে ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

মাহমুদুল হাসান আনছারী, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে নর্থসাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী কর্তৃক পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৩টার দিকে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নে, আলহাজ্ব হযরত মাওলানা আবু তৈয়ব আলীর সভাপতিত্বে, বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। জানাযায়, ঢাকায় নর্থসাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী "অপুর্ব পাল" কর্তৃক পবিত্র কুরআন শরিফ অবমাননার করা হয়েছে। এই অবমাননার প্রতিবাদে রানীগঞ্জ ইউনিয়নের সকল ধর্মপ্রাণ মুসলমান ও তৌহিদী জনতা। ফকিরের হাট বাঁধের মোড় হতে রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদে এসে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন। এ সময় বক্তারা বলেন, অপুর্ব পালের দৃষ্টান্ত মূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফকিরের হাট মফিজিয়া আলিম মাদ্রাসা প্রভাষক হযরত মাওলানা আজিজুল হক, আল-আমিন ইসলামিয়া একাডেমির নির্বাহী পরিচালক ও চড়ুয়াপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ জাকির হোসেন পাটওয়ারী, আলম মিয়া ও আইনুল ইসলাম আকাশসহ আরও অনেক উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
মিথ্যে মামলা প্রত্যাহার দাবীতে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও  মান

মিথ্যে মামলা প্রত্যাহার দাবীতে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও মান