ঢাকা | বঙ্গাব্দ

শাহবাগ থানার জুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনির চার দিনের রিমান্ডে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2025 ইং
শাহবাগ থানার জুট ব্যবসায়ী মনির হত্যা  মামলায় সাবেক মন্ত্রী দীপু মনির চার দিনের রিমান্ডে ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
ডেক্স নিউজ,, 

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। 

এদিন কারাগার থেকে দীপু মনিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মাইনুল খান পুলক ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট শাহবাগ থানার চানখাঁরপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় ও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
কাস্টমস কর্মকর্তাদের উজ্জবিত করতে রাজস্ব বোর্ডের চেয়ারম্যানে

কাস্টমস কর্মকর্তাদের উজ্জবিত করতে রাজস্ব বোর্ডের চেয়ারম্যানে