ঢাকা | বঙ্গাব্দ

জাপাকে বিরোধী দল করার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বিস্মিত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2025 ইং
জাপাকে বিরোধী দল করার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বিস্মিত ছবির ক্যাপশন: নুরুল হক সহধর্মিনী ও গণধিকার পরিষদের তিন নেতার সাথে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা
ad728
জুয়েল রানা, নিজস্ব প্রতিবেদকঃ

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, জাতীয় পার্টির ওপর ভর করে কোনো দলের ক্ষমতা ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই। 

একটি পক্ষ জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করতে চায়, এ কথা শুনে প্রধান উপদেষ্টা বিস্ময় প্রকাশ করেছেন। 

একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের অংশগ্রহণের কোনো সুযোগ নেই।

২ সেপ্টেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে রাশেদ খান এসব কথা জানান।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পাশাপাশি নুরুল হক নুরের সহধর্মিণী ও গণঅধিকার পরিষদের তিন নেতার সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। 

গনঅধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। 


নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
ছাত্রদলের তোপের মুখে জিয়ার মাজার থেকে চলে যেতে বাধ্য হন ডা.

ছাত্রদলের তোপের মুখে জিয়ার মাজার থেকে চলে যেতে বাধ্য হন ডা.