ঢাকা | বঙ্গাব্দ

পুলিশ সুপারের বৈঠাকাটা পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2025 ইং
পুলিশ সুপারের বৈঠাকাটা পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

বিশ্বজিৎ চন্দ্র সরকার, বিশেষ প্রতিনিধি।।

অদ্য রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ) পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের নাজিরপুর থানাধীন বৈঠাকাটা পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়।

পরিদর্শনের শুরুতে তিনি গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা ও হাজতখানা ঘুরে দেখেন। এছাড়া সরকারি অস্ত্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেন। তিনি দাপ্তরিক কর্মবণ্টন, সেবা প্রত্যাশীদের যথাযথ সেবা প্রদান অব্যাহত রাখা, সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার  অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বলেন, “আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।” পাশাপাশি তিনি তাদের সমস্যা ও সুবিধা-অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন জাহান, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাহমুদ আল ফরিদ ভূইয়া, বৈঠাকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
১৫টি মসজিদ-মন্দিরের পাশাপাশি অবস্থান, নেই কোনো বিদ্বেষ

১৫টি মসজিদ-মন্দিরের পাশাপাশি অবস্থান, নেই কোনো বিদ্বেষ