ঢাকা | বঙ্গাব্দ

নিউইয়র্কে আখতারের ওপর হামলাকারী মিজান চৌধুরি আটক।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2025 ইং
নিউইয়র্কে আখতারের ওপর হামলাকারী মিজান চৌধুরি আটক। ছবির ক্যাপশন: ফাইল ছবি।
ad728
নিজস্ব প্রতিবেদক জুয়েল রানাঃ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে হামলাকারী মিজান চৌধুরীকে আটক করেছে দেশটির পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ২৮ মিনিটে জ্যাকসন হাইটস থেকে তাকে আটক করা হয়। আগামীকাল বুধবার তাকে আদালতে নেওয়া হবে।

আখতার হোসেনকে ডিম নিক্ষেপকারী ব্যক্তির নাম মিজান চৌধুরী। তিনি আওয়ামী লীগের কর্মী এবং তার বাড়ি সিলেটের জকিগঞ্জে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গী হিসেবে আখতার হোসেন নিউইয়র্কে পৌঁছান। 

তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং আরও অনেকে।


নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।