ঢাকা | বঙ্গাব্দ

পাহাড় কাটা বন্ধে অভিযানে সন্ত্রাসী হামলায় চার বনকর্মী আহত

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 4, 2025 ইং
পাহাড় কাটা বন্ধে অভিযানে সন্ত্রাসী হামলায় চার বনকর্মী আহত ছবির ক্যাপশন: বিক্রির উদ্দেশ্যে স্তূপ করে রাখা বালি
ad728
পাহাড় কাটা বন্ধে অভিযানে গিয়ে, হামলায় ৪ বনকর্মী আহত

মিরসরাই প্রতিনিধি, চট্টগ্রাম 

চট্টগ্রামের মিরসরাইতে পাহাড় কাটা বন্ধে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় চার বনকর্মী আহত হয়েছেন। বুধবার রাত ১১ টায় উপজেলার করেরহাট ইউনিয়নের সামনেরখিল এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় চট্টগ্রাম উত্তর বন বিভাগের করেরহাট রেঞ্জের স্টেশন কর্মকর্তা আলাউদ্দিন, বন প্রহরী মোহাম্মদ এনামুল হক চৌধুরী, রুহুল আমিন ও মো. শাহ আলম আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাতেই মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। 

এ বিষয়ে চট্টগ্রাম উত্তর বন বিভাগের করেরহাট রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. তারিকুল রহমান এসময়কে বলেন, বুধবার রাত দশটার দিকে গোপন সূত্রে খবর পাই করেরহাট ইউনিয়নের সামনেরখিল ফরেস্ট অফিসের দক্ষিণ পাশে একটি চক্র বালু বিক্রির উদ্দেশ্যে পাহাড় কাটছে। খবর পেয়ে দ্রুত ৮-১০ জন জনবল নিয়ে পাহাড় কাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই। দেখা যায় বড় পানির পাম্পের সাহায্যে পাহাড়ের গায়ে তীব্র গতিতে পানি ছিটিয়ে পাহাড় ভেঙ্গে বালু বিক্রির উদ্দেশ্যে স্তূপ করা হচ্ছে। সেখানে অবস্থানকালে পাহাড় কাটার সাথে যুক্ত স্থানীয় মো. হারুনের ছেলে মো. মাসুদের নেতৃত্বে ৭-৮ জন সন্ত্রাসী লাঠি সোটা নিয়ে আমাদের উপর আক্রমণ করে। হামলায় করেরহাট রেঞ্জের স্টেশন অফিসার আলাউদ্দিন, বন প্রহরী মোহাম্মদ এনাম হক চৌধুরী, রুহুল আমিন ও শাহ আলম আহত হয়। তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। এই ঘটনায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। হামলায় নেতৃত্ব দেয়া মাসুদের বিরুদ্ধে বন বিভাগের আগের ১ টি মামলা আছে। 

জানতে চাইলে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার রাতে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাজু সিংহ জানান, বুধবার রাত বারোটার দিকে অভিযানে গিয়ে হামলার শিকার হওয়া চার বনকর্মী হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের পাঠিয়ে দিয়েছি আমরা। 

অবৈধভাবে পাহাড় কাঁটার সাথে যুক্ত থাকা ও অভিযানে যাওয়া বন কর্মীদের উপর হামলার বিষয়ে জানতে চাইলে, করেরহাট ইউনিয়নের সামনেরখিল এলাকার বাসিন্দা মো. মাসুদ এসময়কে বলেন, কাউকে না জানিয়ে রাতে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অতর্কিতে অভিযানে গেলে স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে তাদের ঘিরে ফেলে। বনকর্মীদের মারধর তো দুরের কথা আমি বরং স্থানীয় জনতার রোষানল থেকে তাদের উদ্ধার করেছি। আর পাহাড় কাটার সাথে আমি কোনভাবেই যুক্ত নই।

এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম এসময়কে বলেন, বুধবার রাতে অভিযানে গিয়ে হামলার শিকার করেরহাট ফরেস্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা থানায় এসে জানিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দিলে আমরা মামলা ও আইনগত ব্যবস্থা নেবো।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ রবিউল করিম

কমেন্ট বক্স
কুমিল্লা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সোহরাব খান চ

কুমিল্লা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সোহরাব খান চ