ঢাকা | বঙ্গাব্দ

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ শামীম শাহরিয়ারএর সাংবাদিকদের ঐক্যের ডাক।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2025 ইং
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ শামীম শাহরিয়ারএর সাংবাদিকদের ঐক্যের ডাক। ছবির ক্যাপশন: সাংবাদিকদের ঐক্যের ডাক দিলেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃশামীম শাহরিয়ার।
ad728
সাংবাদিকদের ঐক্যের ডাক দিলেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃশামীম শাহরিয়ার। 

কালিগঞ্জ গাজীপুর  প্রতিনিধি:

 কালিগন্জ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ শামীম শাহরিয়ার সারা দেশের মূল ধারার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি এক বিশেষ বিবৃতিতে তিনি বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে সবাইকে একই কাতারে এসে অন্যায়ের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, “যদি আমরা বাংলাদেশের মূল ধারার সাংবাদিকরা একসাথে কাজ করি, তবে কোনো অপশক্তি সাংবাদিকদের বিরুদ্ধে কথা বলার কিংবা নির্যাতনের সাহস দেখাতে পারবে না।”

বিবৃতিতে শামীম শাহরিয়ার জোর দিয়ে বলেন, প্রকৃত সাংবাদিকদের উপর নির্যাতন ও নিপীড়ন অবিলম্বে বন্ধ করতে হবে। একইসাথে তিনি সকল সাংবাদিককে সাহসিকতা ও আন্তরিকতার সাথে ন্যায়ের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানান।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন অতীতের মতো ভবিষ্যতেও সাংবাদিকদের দুঃসময়ে পাশে থাকবে এবং তাদের কল্যাণে কাজ করে যাবে।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স
ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহকালে কর্মরত সাংবাদিকের মৃত্যু

ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহকালে কর্মরত সাংবাদিকের মৃত্যু