ঢাকা | বঙ্গাব্দ

আমার খুব কষ্ট হচ্ছে’, রাশেদকে বলেছেন নুর

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2025 ইং
আমার খুব কষ্ট হচ্ছে’, রাশেদকে বলেছেন নুর ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে দেখা করেছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। সে সময় হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছিলেন নুর।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি বলেন, ‘হাসপাতালে গিয়ে দেখেছি, এখনও নুরের নাক দিয়ে রক্ত পড়ছে। কাশি দিলে রক্ত বের হচ্ছে। কথা বলতে পারছেন না।’

তাও কষ্ট করে দু-একটি কথা নুর বলেছেন বলে জানান রাশেদ। নুর বলেছেন, ‘ভাই আমার খুব কষ্ট হচ্ছে’।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পাশাপাশি গণঅধিকারের নেতৃবৃন্দ এবং নুরের স্ত্রী মারিয়া আক্তার লুনার সঙ্গেও বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেই বৈঠকের কথা উল্লেখ করে রাশেদ বলেন, তিনি (ড. ইউনূস) হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন। বলেছেন, যে ছেলে আওয়ামী লীগের আমলে এতবার মার খেলো, সে আমাদের সময়েও এভাবে হামলার শিকার হলো!


নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নটীর মসজিদ রক্ষায় সরকারের হস্তক্ষেপ চান প্রবাসী দানবীর মোশার

নটীর মসজিদ রক্ষায় সরকারের হস্তক্ষেপ চান প্রবাসী দানবীর মোশার