ঢাকা | বঙ্গাব্দ

ঘিওরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মুনসুর উদ্দিনের দাফন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2025 ইং
ঘিওরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মুনসুর উদ্দিনের দাফন ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মুনসুর উদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঘিওর পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজা নামাজের আগে পুলিশ সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাতিশা তুল ইসলাম, ঘিওর থানা ওসি (তদন্ত) মোহাম্মদ কোহিনূর মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, বীর মুক্তিযোদ্ধা মমিন উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা টাইগার লোকমান, এ্যাডভোকেট আব্দুল আলীম খান মনোয়ারসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা মুনসুর উদ্দিন। তিনি ঘিওর ইউনিয়নের করটিয়া এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।


নিউজটি পোস্ট করেছেন, জুয়েল রানা

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সানকিভাঙ্গা ও সোলমবাড়িয়া বাসস

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সানকিভাঙ্গা ও সোলমবাড়িয়া বাসস