রাস্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বার্তা পৌছে দিতে পাঁচবিবিতে দূর্গা পুজা মন্ডপে মন্ডপে লিফলেট বিতরণ করেছেন জেলা তাঁতীদলের আহবায়ক রুহুল আমিন
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন আহবায়ক মঞ্জুর মোর্শেদ চৌধুরীর দিক নিদের্শনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর রাস্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বার্তা পৌছে দিতে জয়পুরহাটের পাঁচবিবিতে সনাতন ধর্মাবলম্বীদের দূর্গা পুজার মন্ডপে মন্ডপে লিফলেট বিতরণ ও পরিদর্শন করেছেন জয়পুরহাট জেলা তাঁতীদলের আহবায়ক রুহুল আমিন মন্ডল।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন ও লিফলেট বিতরণ এবং পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কুশলবিনিময় করেন তিনি। এসময় পাঁচবিবি থানা তাঁতীদলের সভানেত্রী ফেরদৌসী উপস্থিত ছিলেন।
জেলা তাঁতীদলের আহবায়ক রুহুল আমিন মন্ডল বলেন,জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন আহবায়ক মঞ্জুর মোর্শেদ চৌধুরীর দিক নিদের্শনায় আজ মঙ্গলবার বিকেলে কুসুম্বা ইউনিয়নের বেশ কয়েকটি পুজা মন্ডপে রাস্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে উপজেলার ৮ টি ইউনিয়নের ৪৮ টি গ্রামে প্রায় ২০ হাজার নারীদের নিয়ে উঠান বৈঠক ও রাস্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছি।
আমরা তাঁতী দলের পক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন আহবায়ক মঞ্জুর মোর্শেদ চৌধুরীকে জয়পুরহাট-১ আসনের এমপি হিসাবে দেখতে চাই।
জুয়েল রানা