ঢাকা | বঙ্গাব্দ

পাঁচবিবিতে মনজুরুল ইসলামের স্মরণ সভা।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 24, 2025 ইং
পাঁচবিবিতে মনজুরুল ইসলামের স্মরণ সভা। ছবির ক্যাপশন: ফাইল ছবি.
ad728

পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর  মনজুরুল ইসলামের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
 বুধবার বিকালে দলীয় কার্যালয়ে পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়পুরহাট -১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি মাসুদ রানা প্রধান।
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইটের  সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল আলম তরফদার রুকু, সাবেক সাধারণ সম্পাদক সাঈদ ইবনে আলী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম ও আবু তাহের,পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আহসান হাবিব,সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মাহবুব আলম জামিল, আওলাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাহার আলী, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহান, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ রাজু, কুসুম্বা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজু, আটাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব গোলজার আলী, পৌর বিএনপির ৩নং ওয়ার্ড  সভাপতি এ টি এম মোকাররম আজিজ, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবু, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাজা বাবু, সাবেক পৌর কাউন্সিলর মনসুর রহমান ও আমজাদ হোসেন, ধরনজী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর কৃষক দলের সভাপতি ফরহাদ হোসেন মিঠন, থানা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুজ্জামান মন্ডল,যুবদল নেতা নয়ন প্রধান,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি, পৌর ছাত্র দলের আহ্বায়ক আর আই রকি, মহীপুর হাজী মহসীন সরকারি কলেজ শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক সাকিব, বাগজানা ইউনিয়ন মহিলা দলের সভাপতি পারভিন আক্তার, মরহুমের ছোট ভাই শফিকুল ইসলাম, শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের তিন কালের নয় কাহিনি! — গোলাম মাওলা রনি

আওয়ামী লীগের তিন কালের নয় কাহিনি! — গোলাম মাওলা রনি