কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে বসতঘর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় মাদককারবারী ও ক্রেতাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।
থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের দিকনির্দেশনায় এসআই মেহেদী হাসান জুয়েল সঙ্গীয় ফোর্সসহ শশীদল ইউনিয়নের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে—শশীদল নারায়নপুর (উত্তরপাড়া) এলাকার মোঃ জসিম উদ্দিন (৫০) তার নিজ বসতঘরে বিপুল পরিমাণ গাঁজা মজুত করে রেখেছেন।
পরে পুলিশ জসিম উদ্দিনের বাড়িতে পৌঁছে দরজায় ন knock দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন। এসময় পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। একইসময় বসতঘরে গাঁজা কিনতে আসা আরও তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ঘর তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ জসিম উদ্দিন (৫০), পিতা: মোঃ আব্দুল খালেক, গ্রাম: নারায়নপুর,মোঃ আক্তার হোসেন (৪২), পিতা: মোঃ আব্দুল আজিজ, একই এলাকা,মোঃ নজরুল ইসলাম ওরফে টেইলার্স নজরুল (৪৫), পিতা: মৃত আনু মিয়া, গ্রাম: আশাবাড়ী,মোঃ মনির হোসেন (৩৫), পিতা: মোঃ সুলতান মিয়া, একই এলাকা
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে যথাযথ স্কটের মাধ্যমে তাদেরকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, শশীদল ও আশপাশের এলাকাকে মাদকমুক্ত করতে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।
মোঃ শাহজাহান বাশার