ঢাকা | বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে কর্মীসভা ও জনসমাবেশ অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2025 ইং
সরিষাবাড়ীতে কর্মীসভা ও জনসমাবেশ অনুষ্ঠিত ছবির ক্যাপশন: সরিষাবাড়ীতে কর্মীসভা ও জনসমাবেশ অনুষ্ঠিত
ad728
 জামালপুর প্রতিনিধি:

জামালপুর সরিষাবাড়ীতে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তৃণমূল পর্যায়ে ভোটারদের সাথে গণসংযোগ এবং কেন্দ্র ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালনের লক্ষ্যে কামরাবাদ ইউনিয়ন বিএনপির (সাবেক ৩নং ওয়ার্ড) কর্মী ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

উক্ত অনুষ্ঠানটি সোমবার বিকালে কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ।অনুষ্ঠানটির শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে শুরু হয় ।উক্ত কর্মী জনসমাবেশের আয়োজনে করেন কামরাবাদ ইউনিয়ন বিএনপি ( সাবেক ৩ নং ওয়ার্ড) ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আব্দুল বারেক ।অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কামরাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার কবীর রিপন ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ ও সরিষাবাড়ী পৌর বিএনপি'র সভাপতি ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মাসুম মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আঃ আলিম, সাংগঠনিক সম্পাদক চয়ন তালুকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির , কামরাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ তাহেরুল ইসলাম মিন্টু ও সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন ও ছাত্রদলের সভাপতি মোঃ সুজন মিয়া এবং সাধারণ সম্পাদক জাকির মিয়া সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

নিউজটি পোস্ট করেছেন : মাজহারুল ইসলাম শিপন

কমেন্ট বক্স
নরসিংদীর বেলাবতে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত।

নরসিংদীর বেলাবতে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত।