ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে ঘাটাইলে আজাদের নেতৃতে হাজার হাজার মানুষের ঢল

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2025 ইং
বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে ঘাটাইলে আজাদের নেতৃতে হাজার হাজার মানুষের ঢল ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে ব্যাপক উৎসব মুখর পরিবেশে  সাবেক মন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদের নেতৃত্বে এক বিশাল র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

৩ আগস্ট, বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী  ঘাটাইল হাই স্কুল  মাঠে এসে সমবেত হন। পরে দলীয় সংগীত পরিবেশন শেষ করে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

হাজার হাজার নেতাকর্মী বাদ্যযন্ত্র, দলীয় পতাকা ও ফেষ্টুন নিয়ে নেতা-কর্মী র‌্যালিতে অংশ নেয়। 

পরে র‌্যালি শেষে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মোঃ মাঈনুল ইসলাম, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ঘাটাইলের পৌর মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে এ সময় লুৎফর রহমান খান আজাদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান  বিএনপিকে প্রতিষ্ঠা করেছিলেন  বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী ও উন্নত দেশ হিসাবে গড়ার জন্য।  সাধারণ মানুষ যাতে সুখ শান্তিতে বসবাস করতে পারে । 

আগামী ফেব্রুয়ােিত দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন বানচালের জন্য গভীর ষড়যন্ত্র চলছে।  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাগেরহাটের মোল্লাহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বাগেরহাটের মোল্লাহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত