ঢাকা | বঙ্গাব্দ

পাঁচবিবিতে তারেক রহমানের ১৮ তম কারামুক্তি দিবস পালিত।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 4, 2025 ইং
পাঁচবিবিতে তারেক রহমানের ১৮ তম কারামুক্তি দিবস পালিত। ছবির ক্যাপশন: পাঁচবিবিতে তারেক রহমানের ১৮ তম কারামুক্তি দিবস পালিত।
ad728
পাঁচবিবিতে তারেক রহমানের ১৮ তম কারামুক্তি দিবস পালিত। 
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮ তম কারামুক্তি দিবস পালিত হয়েছে। 
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মাতাইশ মঞ্জিল দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় কুরআনখানি দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সিনিয়র যুগ্ন্ আহবায়ক  মাসুদ রানা প্রধান। 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম,পৗর বিএনপির আহবায়ক আবু হাসনাত মন্ডল হেলাল,থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী,পৌর বিএনপির যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,আরাফাত রহমান কোকো ও সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধানের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।  


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চকরিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সমাবেশ।

চকরিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সমাবেশ।