ঢাকা | বঙ্গাব্দ

নড়াইল-২ আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2025 ইং
নড়াইল-২ আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত ছবির ক্যাপশন: নড়াইল-২, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
ad728
নড়াইল প্রতিনিধি: 

নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী  পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৩ নভেম্বর) দুপুরে নড়াইলের লোহাগড়া চৌরাস্তা এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ।

এছাড়া উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, লোহাগড়া পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মুসা মোল্যা, লোহাগড়া উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ইখলাস মোল্যা, যুবদল নেতা সোহেল রানাসহ অনেকে।

বক্তারা, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া বিএনপিসহ জাতীয় রাজনীতিতে তার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। এছাড়া দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। #


নিউজটি পোস্ট করেছেন : মিম

কমেন্ট বক্স
আত্রাইয়ে দূর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময়

আত্রাইয়ে দূর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময়