ঢাকা | বঙ্গাব্দ

আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করি নি, শুধুমাত্র কার্যক্রম স্থগিত করা হয়েছে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2025 ইং
আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করি নি, শুধুমাত্র কার্যক্রম স্থগিত করা হয়েছে ছবির ক্যাপশন: আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করি নি, শুধুমাত্র কার্যক্রম স্থগিত করা হয়েছে
ad728
মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার 

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে কোনোভাবেই নিষিদ্ধ করা হয়নি। এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি, বরং শুধুমাত্র দলের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূস সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে বলেন, “কার্যক্রম স্থগিত থাকায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তারা বৈধ দল, কিন্তু কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে। প্রয়োজন পড়লে যেকোনো সময়ে তাদের কার্যক্রম পুনরায় সচল করা হতে পারে।”

প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টি নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে। তিনি বলেন, “কারণ নির্বাচন কমিশনই নির্বাচনের আয়োজন করছে। তারা বলতে পারবে কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে। আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে—আমি এটি পুরোপুরি মানি না, তবে তাদের কিছু সমর্থক আছে। সাধারণ ভোটাররা তাদের মত ভোট প্রদান করতে পারবে, তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না।”

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, “আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বললেও তারা দল হিসেবে নিজেদের কার্যক্রম ঠিকমত চালাতে পারেনি। তারা মানুষের জীবনহানি ঘটিয়েছে। এমনকি তারা নিজেরা দায় স্বীকার করেনি এবং সব সময় অন্যকে দোষারোপ করেছে।”

সাক্ষাৎকারে তিনি জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, নির্বাচন বিলম্বের বিষয়টি রাজনৈতিক স্থিতিশীলতা এবং সুষ্ঠু ভোট নিশ্চিত করার জন্য প্রয়োজনীয়, আর রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা ও স্থানীয় কার্যক্রম সমন্বয় অপরিহার্য।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
কুড়িগ্রামের মাদক কারবারি সন্দেহে আটক ৫।

কুড়িগ্রামের মাদক কারবারি সন্দেহে আটক ৫।