ঢাকা | বঙ্গাব্দ

ভেঙে দেওয়া হলো নেপালের সংসদ, নির্বাচন মার্চে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2025 ইং
ভেঙে দেওয়া হলো নেপালের সংসদ, নির্বাচন মার্চে ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
নিজস্ব প্রতিবেদক, জুয়েল রানা 

ভেঙে দেওয়া হয়েছে নেপালের সংসদ। আগামী বছরের মার্চে দেশটিতে নতুন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশক্রমে সংসদ ভেঙে দেন।  

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখরেল।

তিনি জানান, ২০২৬ সালের ৫ মার্চ সাধারণ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এর আগে শুক্রবার স্থানীয় সময় রাত ৯টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি।

ছোট পরিসরে গঠিত এই মন্ত্রিসভার মেয়াদ থাকবে ৬ মাস। এই সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করবে তারা।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
মাসিক_কল্যাণ_সভা,_অপরাধ_পর্যালোচনা_সভা_ও বিদায় সংবর্ধনা অনুষ

মাসিক_কল্যাণ_সভা,_অপরাধ_পর্যালোচনা_সভা_ও বিদায় সংবর্ধনা অনুষ