ঢাকা | বঙ্গাব্দ

শৈলকুপায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2025 ইং
শৈলকুপায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী আটক ছবির ক্যাপশন: শৈলকুপায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী আটক
ad728
শৈলকুপায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী আটক


মোঃ আমোদ আলী,      শৈলকুপা,ঝিনাইদহ:

ঝিনাইদহের শৈলকুপায় বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ অন্তর মন্ডল (২২) নামের এক মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে শৈলকুপা পৌর এলাকার মাঠপাড়া থেকে তাকে ২০৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ। এসময় মাদক বিক্রির নগদ ২৮৯০ টাকা ও খুচরা বিক্রয় কাজে ব্যবহৃত ৭ বান্ডেল জিপার পলিপ্যাক উদ্ধার করে পুলিশ। 

আটক মাদক কারবারী অন্তর মন্ডল পৌর এলাকার মাঠপাড়া গ্রামের রশিদ মন্ডলের ছেলে। 

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, শৈলকুপা পৌর এলাকার মাঠপাড়া থেকে অন্তর মন্ডল (২২) এর বসত ঘর থেকে ২০৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময় মাদক বিক্রয়ের নগদ ২৮৯০ টাকা জব্দ করা হয়েছে। আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
ছিনাইয়া যুব সমাজের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আট

ছিনাইয়া যুব সমাজের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আট