ঢাকা | বঙ্গাব্দ

গলাচিপায় জমি বিরোধে হামলায় নারীসহ ৩জন আহত।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 15, 2025 ইং
গলাচিপায় জমি বিরোধে হামলায় নারীসহ ৩জন আহত। ছবির ক্যাপশন: গলাচিপায় নারীসহ ৩জন আহত।
ad728
গলাচিপায় জমি বিরোধে হামলায় নারীসহ ৩জন আহত। 

মোঃ নাসির উদ্দিন, পটুয়াখালীঃ

 ১২ সেপ্টেম্বর, পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের গোলখালী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজন আহত হয়েছেন। হামলাকারীরা ভুক্তভোগীর বাড়ির আশপাশে থাকা দুই শতাধিক ফলন্ত গাছ কেটে ফেলে ব্যাপক ক্ষয়ক্ষতি করে।

ভুক্তভোগী মোঃ মিজানুর রহমান (৪২) জানান, সকাল সাড়ে ৮টার দিকে বিবাদীপক্ষ দেশীয় অস্ত্রসহ তার পৈত্রিক সম্পত্তিতে জোরপূর্বক চাষাবাদ করতে আসে। তিনি বাধা দিলে তাকে, তার স্ত্রী মোসাঃ আসমা আক্তার (২৮) এবং মা মোসাঃ হেনোয়ারা বেগমকে (৬৫) এলোপাতাড়ি মারধর করা হয়। হামলায় মিজানুর অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা মিজানুরের স্ত্রী আসমার গলা থেকে স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয় এবং তার স্বামীর একটি স্মার্টফোন নিয়ে যায়। এরপর বাড়ির আঙিনা ও আশপাশের জমিতে থাকা কলাগাছ, আম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছ কেটে বিনষ্ট করে।

এ ঘটনায় মিজানুর রহমান বাদী হয়ে জাহাঙ্গীর হাওলাদার, হারুন হাওলাদার, মাসুদ হাওলাদার, জাকির প্যাদা ও হানিফ হাওলাদারকে আসামি করে গলাচিপা থানায় একটি লিখিত অভিযোগ (সিরিয়াল নং: ১৮৩৭/২৫) দায়ের করেছেন।

স্থানীয় ইউপি সদস্য গাজী সালাউদ্দিন জানান, "ভুক্তভোগীরা বিষয়টি আমাকে জানায়নি। সংবাদ মাধ্যমে জানার পর আমি সরজমিনে গিয়েছি। এ ধরনের হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত।"

গলাচিপা থানার ওসি আশাদুর রহমান জানান, "অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত