ঢাকা | বঙ্গাব্দ

রাকসু নির্বাচন: ২৩ পদের মধ্যে ২০টিতেই শিবিরের নিরঙ্কুশ জয়

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2025 ইং
রাকসু নির্বাচন: ২৩ পদের মধ্যে ২০টিতেই শিবিরের নিরঙ্কুশ জয় ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
ডেক্স নিউজ, 

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ইতিহাস গড়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। ২৩টি পদের মধ্যে ২০টিতেই তারা জয়ী হয়ে অর্জন করেছে এক অনন্য ভূমিধ্বস বিজয়। শুধু তিনটি পদ সাধারণ সম্পাদক (জিএস), ক্রীড়া সম্পাদক এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জোটের হাতছাড়া হয়েছে।
জিএস পদে জয় পেয়েছেন সালাহউদ্দিন আম্মার, যিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিচিত মুখ। অন্যদিকে, ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন জাতীয় নারী ফুটবলার ও ছাত্রদল সমর্থিত প্রার্থী নার্গিস খাতুন। ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে তিনিই একমাত্র নির্বাচিত প্রার্থী। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা।
 
ভিপি পদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত সালমান সাব্বির সামান্য ব্যবধানে পরাজিত করেছেন ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষাকে।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানে ত্রাণ সহায়তা পাঠালো বাংল

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানে ত্রাণ সহায়তা পাঠালো বাংল