ঢাকা | বঙ্গাব্দ

কুড়িগ্রাম সীমান্ত থেকে বিপুল পরিমাণে ভারতীয় পণ্য জব্দ।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 13, 2025 ইং
কুড়িগ্রাম সীমান্ত থেকে বিপুল পরিমাণে ভারতীয় পণ্য জব্দ। ছবির ক্যাপশন: বিপুল পরিমাণে ভারতীয় পণ্য জব্দ।
ad728
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

কুড়িগ্রাম সীমান্তে নাশকতা, পাচার ও জালনোট অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর নজরদারি ও টহল কার্যক্রম জোরদারর করা হয়েছে। সেই সঙ্গে গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি, জিরা,বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী, মোবাইল ফোন, গবাদি পশুসহ সর্বমোট ১১ লক্ষ ৩২ হাজার টাকার মালামাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজিবি জানায়, অবৈধ পণ্য অনুপ্রবেশ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাজুড়ে কঠোর নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে। সম্প্রতি সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে জালনোট পাচারের সম্ভাবনা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে বিজিবি সীমান্তে অতিরিক্ত টহল, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে।

এ প্রসঙ্গে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, দেশের সীমান্ত রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ আমরা। সেই সাথে জালনোটসহ যে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অপরাধ দমনে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করা হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : মাজহারুল ইসলাম শিপন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চিলমারীতে "পবিত্র কুরআন শরীফ অবমাননার প্রতিবাদে বিক্ষোভ ও মি

চিলমারীতে "পবিত্র কুরআন শরীফ অবমাননার প্রতিবাদে বিক্ষোভ ও মি