ঢাকা | বঙ্গাব্দ

গাজায় যাত্রীবোঝাই বাসে বো'মা হা''মলা ইসরাইলের

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2025 ইং
গাজায় যাত্রীবোঝাই বাসে বো'মা হা''মলা ইসরাইলের ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
ডেক্স নিউজ, 

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ফের হামলা চালিয়েছে ইসরাইল। আজ শুক্রবার (১৭ অক্টোবর) গাজা সিটির দক্ষিণে জায়তুন এলাকার সালাহ আল-দিন স্ট্রিটের কাছে যাত্রীবোঝাই একটি বাসে বোমাবর্ষণ করা হয়েছে। এতে যাত্রীরা হতাহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। খবর আল জাজিরার।

হামলার পর তারা একজন কিশোরকে আহত অবস্থায় ওই এলাকা থেকে উদ্ধার করতে পেরেছে। তবে ওই এলাকা বিপজ্জনক হওয়ায় বাকিদের উদ্ধার করা যায়নি। তাদের ভাগ্যে কি ঘটেচে তা অজানা। ঘটনাস্থলে পৌঁছানোর জন্য সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার সাথে সমন্বয় চলছে।’
 
এদিকে যুদ্ধবিরতি চুক্তি অনুসারে গাজা ও মিশরের সাথে সংযোগকারী রাফাহ ক্রসিংটি খুলে দেয়ার জন্য ইসরাইলকে চাপ দিতে মধ্যস্থতাকারী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধবিরতির এক সপ্তাহ পরও গাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছে দেয়ার ক্ষেত্রে ইসরাইলের বাধার সম্মুখীন হচ্ছে।
 
আরও পড়ুন: গাজায় সেনা পাঠাতে পারে পাকিস্তানসহ তিন দেশ
 
গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরাইলের হামলা থেমে নেই। এসব হামলায় প্রতিদিনই প্রাণ যাচ্ছে ফিলিস্তিনিদের। সেই সঙ্গে মিশরের সঙ্গে গাজার সীমান্তের রাফা ক্রসিং এখনও খুলে দেয়নি ইসরাইলের সামরিক বাহিনী। তারা বাকি জিম্মিদের মরদেহ ফেরত দেয়ার জন্য চাপ দিচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেনাপোল সীমান্তে মানবপাচার প্রতিরোধ প্রকল্প পরিদর্শনে স্বরাষ

বেনাপোল সীমান্তে মানবপাচার প্রতিরোধ প্রকল্প পরিদর্শনে স্বরাষ