ডেক্স নিউজ,
বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেয়ার পর অসলোতে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে ভেনেজুয়েলা সরকার।
সোমবার কারাকাস থেকে এএফপি এ খবর জানিয়েছে। অসলোতে মাচাদোকে নোবেল শান্তি পুরষ্কার দেওয়ার তিন দিন পর ভেনেজুয়েলার এই পদক্ষেপ।
ভেনেজুয়েলার সরকার এক বিবৃতিতে জানিয়েছে, এই বন্ধ তাদের বৈদেশিক পরিষেবার পুনর্গঠনের অংশ। তারা অবশ্য মাচাদোর পুরষ্কার সম্পর্কে কোনো মন্তব্য করেনি।
বিবৃতিতে বলা হয়েছে, কারাকাস অস্ট্রেলিয়ায় তাদের দূতাবাসও বন্ধ করে দিয়েছে। জিম্বাবুয়ে এবং বুর্কিনা ফাসোতে কূটনৈতিক ফাঁড়ি খুলেছে। যে দেশগুলোকে তারা ‘আধিপত্যবাদী চাপের বিরুদ্ধে লড়াইয়ে কৌশলগত অংশীদার’ বলে মনে করে সেসব দেশে তারা তাদের দূতাবাস চালু রাখবে বলে জানিয়েছে।
নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, ভেনেজুয়েলা কোনো কারণ না দেখিয়ে অসলোতে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে।
মুখপাত্র সিসিলি রোয়াং এএফপি’কে একটি ইমেলে জানিয়েছেন, ‘এটি দুঃখজনক।
জুয়েল রানা