ঢাকা | বঙ্গাব্দ

তুচ্ছ ঘটনায় মোহনগঞ্জে যুবককে ছুরিকাঘাত।

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2025 ইং
তুচ্ছ ঘটনায় মোহনগঞ্জে যুবককে ছুরিকাঘাত। ছবির ক্যাপশন: আটক্কৃত আকাশ।
ad728
মোঃ মাজাহারুল ইসলাম সিপন, নেত্রকোনা: 

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরে অটোরিকশা থামানোকে কেন্দ্র করে জয় আহম্মেদ (২২) নামে এক বিক্রয়কর্মীকে ছুরিকাঘাতে গুরুতর জখম করেছে আকাশ মিয়া (১৯) নামে এক অটোরিকশাচালক।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে পৌরশহরের থানা রোড এলাকার দৌলতপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আকাশ মিয়াকে আটক করেছে। তিনি পৌরশহরের মাইলোড়া এলাকার আবুল মিয়ার ছেলে। আহত জয় আহম্মেদ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দশধরী (পূর্বপাড়া) গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জয় আহম্মেদ একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয়কর্মী হিসেবে মোহনগঞ্জে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার বিকেলে মালামাল সরবরাহের জন্য তিনি থানা রোড এলাকায় যান। দোকানের সামনে ভ্যান রাখাকে কেন্দ্র করে অটোরিকশাচালক আকাশ মিয়ার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আকাশ ও তার সঙ্গে থাকা লোকজন জয়কে ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা জয়কে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন,খবর
পেয়ে তৎক্ষণাৎ আকাশ কে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

নিউজটি পোস্ট করেছেন : মাজহারুল ইসলাম শিপন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবিতে মোল্লাহাটে ম

চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবিতে মোল্লাহাটে ম