ঢাকা | বঙ্গাব্দ

ভারতকে আরও ‘এস-৪০০’ দিচ্ছে রাশিয়া

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2025 ইং
ভারতকে আরও ‘এস-৪০০’ দিচ্ছে রাশিয়া ছবির ক্যাপশন: ভারতকে আরও ‘এস-৪০০’ দিচ্ছে রাশিয়া
ad728
মোঃ শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার 

ভারত রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘এস-৪০০’ এর আরও সরবরাহ পাচ্ছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রকে উদ্ধৃত করে ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ২০২৬ সালের মধ্যেই একটি নতুন ইউনিট ভারতের হাতে পৌঁছাবে। আরেকটি ইউনিট আসবে ২০২৭ সালের মধ্যে।


এস-৪০০ রাশিয়ার তৈরি অত্যাধুনিক বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। শত্রু দেশের যুদ্ধবিমান, ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার ক্ষেত্রে এটি বিশ্বের অন্যতম কার্যকর ব্যবস্থা হিসেবে বিবেচিত। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন ইউনিট যুক্ত হলে দেশটির আকাশ প্রতিরক্ষায় আরও শক্তিশালী অবস্থান তৈরি হবে।


ভারত ও রাশিয়ার মধ্যে এস-৪০০ সরবরাহ নিয়ে কয়েক বছর আগেই একটি বড় চুক্তি হয়েছিল। এর আওতায় মোট পাঁচটি ইউনিট ভারতের কাছে হস্তান্তর করার কথা। ইতোমধ্যেই কয়েকটি ইউনিট হাতে পেয়েছে ভারত। নতুন করে যে দুটি ইউনিট আসছে, তা ওই চুক্তিরই অংশ।


চীন ও পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এস-৪০০ সিস্টেম ভারতের জন্য কৌশলগত সুবিধা এনে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে, রাশিয়ার অস্ত্র সরবরাহ অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের প্রতিরক্ষা সম্পর্ক কীভাবে ভারসাম্য বজায় রাখবে, সেটিই এখন আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোমর ফাঁসে বন্ধ ইলিশ রপ্তানি।

গোমর ফাঁসে বন্ধ ইলিশ রপ্তানি।