ঢাকা | বঙ্গাব্দ

গ্রেফতার এড়াতে অস্বাভাবিক পথে নিউইয়র্কে নেতা নিয়াহু।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2025 ইং
গ্রেফতার এড়াতে অস্বাভাবিক পথে নিউইয়র্কে নেতা নিয়াহু। ছবির ক্যাপশন: গ্রেফতার এড়াতে অস্বাভাবিক পথে নিউইয়র্কে নেতা নিয়াহু!
ad728
গ্রেফতার এড়াতে অস্বাভাবিক পথে নিউইয়র্কে নেতা নিয়াহু!

নিউজ ডেস্কঃ 

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে নিউ ইয়র্কে জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে দীর্ঘ এবং অস্বাভাবিক এক বিমান পথ বেছে নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

গ্রেপ্তার এড়াতেই তিনি ইউরোপের একাধিক দেশের আকাশসীমা এড়িয়ে ভূমধ্যসাগরের ওপর দিয়ে এই দীর্ঘ পথ পাড়ি দেন বলে জানা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট-ট্র্যাকিং ডেটা থেকে দেখা গেছে, নেতানিয়াহুকে বহনকারী উইং অব জায়ন' বিমানটি ইউরোপের ওপর দিয়ে সরাসরি পথ ব্যবহার না করে ভূমধ্যসাগরের ওপর দিয়ে উড়ে যায়। বিমানটি গ্রিস এবং ইতালির আকাশসীমা ব্যবহার করলেও এরপর জিব্রাল্টার প্রণালীর দিকে দক্ষিণে মোড় নিয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়।

উল্লেখ্য, যুদ্ধের কৌশল হিসেবে অনাহারকে ব্যবহারসহ একাধিক অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। আইসিসি-র সদস্য হওয়ায় ইউরোপের অনেক দেশ তাদের আকাশসীমায় নেতানিয়াহু প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করতে বাধ্য থাকবে।

ইসরায়েলি সরকার আনুষ্ঠানিকভাবে এই দীর্ঘ পথের কোনো কারণ ব্যাখ্যা করেনি। তবে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য গ্রেপ্তারি ঝুঁকি এড়াতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
ভারতে ১২০০ টন ইলিশ রফতানির অনুমতি

ভারতে ১২০০ টন ইলিশ রফতানির অনুমতি