ঢাকা | বঙ্গাব্দ

গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ট্রাম্প!

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2025 ইং
গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ট্রাম্প! ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
নিজস্ব প্রতিবেদক জুয়েল রানা 

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় চলমান সংঘাত বন্ধে স্থায়ী শান্তি, নিরাপত্তা এবং পুনর্গঠনের লক্ষ্যে ২০ দফার একটি প্রস্তাব উত্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবিত এই পরিকল্পনায় সম্মতি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নতুন এই পরিকল্পায় যুদ্ধ পরবর্তী গাজার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।
সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে গাজা যুদ্ধ বন্ধের লক্ষ্যে এক যৌথ সংবাদ সম্মেলনে ২০-দফা শান্তি প্রস্তাব প্রকাশ করেন ট্রাম্প।

 
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে রেখে ট্রাম্প এই প্রস্তাবকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন, যা ইসরাইল এবং অন্য মিত্র দেশগুলো গ্রহণ করেছে বলে তিনি দাবি করেন। তবে হামাসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক সম্মতি মেলেনি। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাবটি পেয়ে হামাস সেটি পর্যালোচনা করছে।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাণীশংকৈল কুলিক নদীতে ধরা পড়লো ১১ কেজির কচ্ছপ।

রাণীশংকৈল কুলিক নদীতে ধরা পড়লো ১১ কেজির কচ্ছপ।