ঢাকা | বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে মারাত্মক দূর্নীতি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2025 ইং
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে মারাত্মক দূর্নীতি ছবির ক্যাপশন: ব্রাহ্মনবাড়িয়ার সরাইলে গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে মারাত্মক দূর্নীতি
ad728
বিশেষ প্রতিনিধিঃ
ব্রাহ্মণ বাড়িয়া জেলার সরাইল উপজেলার 'কুমিল্লা, ব্রাহ্মণবাড়ীয়া ও চাঁদপুর জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের  আওতায়  শাহবাজপুর থেকে মলাই হয়ে শাহজাদাপুর রাস্তায়  নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে রাস্তা তৈরি করার অভিযোগ পাওয়া গেছে। 
সরেজমিনে ঘুরে দেখা যায় নিম্নমানের ইটের কোয়া ব্যবহার করে ৪ ইঞ্চির জায়গায় ৩ ইঞ্চি আরসিসি করা হচ্ছে।
প্রকল্পটি  বিগত ০৪-০৫-২০২১খ্রি. তারিখে একনেক কর্তৃক অনুমোদিত হয়, যার বাস্তবায়ন মেয়াদকাল ১ জুলাই ২০২১ হতে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। 
জানা যায় প্রকল্পের কাজ শুরু হলে নামেমাত্র মাটি ভরাট করে রাস্তার কাজ ফেলে রাখে সংশ্লিষ্ট ঠিকাদার। পরবর্তীতে স্হানীয় বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার হস্তক্ষেপে  প্রকল্প স্টিয়ারিং সভার সুপারিশের আলোকে এবং বর্তমানে রেট সিডিউল পরিবর্তন, নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ নেটওয়ার্ক স্থাপনের লক্ষে কিছু স্কীমের দৈর্ঘ্য হ্রাস/বৃদ্ধি, বাস্তবতার নিরিখে প্রকল্পে অন্তর্ভূক্ত জীমসমূহের ব্যয় হ্রাস/বৃদ্ধি, Geocrete দ্বারা সড়ক উন্নয়ন পাইলটিং ইত্যাদি কারণে প্রকল্পের সংশোধিত ডিপিপি প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবিত সংশোধিত ডিপিপি'র প্রাঞ্জলিত ব্যয় ২৫৩৯৯৯.৭০ লক্ষ (দুই হাজার পাঁচশত উনচল্লিশ কোটি নিরানব্বই লক্ষ সত্তর হাজার) টাকা এবং মেয়াদকাল ১ জুলাই ২০২১ হতে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বর্ধিত করে পুনরায় পুরোদমে কাজ চলমান। 
এলাকা ঘুরে দেখা যায় নিম্নমানের ইটের কোয়া, বালি ব্যবহার হচ্ছে, তাছাড়া ইট বালি মিক্সার মেশিন নিয়েও জনমনে প্রশ্ন আছে। কারন রাস্তার কাজে ব্যাচ মিক্সার  মেশিন ব্যবহার করতে হবে৷ 
অন্যদিকে রাস্তার স্থায়ীত্বের জন্য ৪ইঞ্চি আর সি সি করার কথা থাকলেও ৩ ইঞ্চি করে আর সিসি ঢালাই দেওয়া হচ্ছে। 
নিম্নমানের কাজ সম্পর্কে উপজেলা ইঞ্জিনিয়ার ( অ: দা:)পৃত্যুল ভৌমিক এর সাথে কথা বললে তিনি উপসহকারী প্রকৌশলী আব্দুর রহিমের সাথে কথা বলতে বলেন৷ 
জানতে চাইলে উপসহকারী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, ল্যাব টেস্ট অনুযায়ী সব কিছুই ঠিক আছে। দেখতেই বুঝা যায় কাজের মান খারাপ আপনি ল্যাব টেস্ট এর দোহাই দিচ্ছেন। এ কথা বলার সাথে সাথে তিনি কল কেটে দেন৷ 
নাম প্রকাশে অনিচ্ছুক এল জি ই ডি সংশ্লিষ্ট  একজন ঠিকাদার বলেন ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কমিশন বানিজ্য হলে রাস্তা এর চেয়ে ভাল হবে আশাকরা বোকামি। 
প্রকল্প পরিচালক (পিডি) সিরাজুল ইসলামের কাছে  ইটের কোয়া ও ভিডিও দেখিয়ে  জানতে চাইলেন তিনি প্রতিবেদককে বলেন, এমন ইট রাস্তায় ব্যবহার করার সুযোগ নেই। আপনারা নিউজ করুন, তাছাড়া আমি খোজ নিয়ে  দেখব৷


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
রেহানার ৭, হাসিনার ৫ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড।

রেহানার ৭, হাসিনার ৫ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড।