ঢাকা | বঙ্গাব্দ

নুরু পাগলার মরদেহ পোড়ানো অমানবিক ও ঘৃণ্য: অন্তর্বর্তী সরকার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2025 ইং
নুরু পাগলার মরদেহ পোড়ানো অমানবিক ও ঘৃণ্য: অন্তর্বর্তী সরকার ছবির ক্যাপশন: নুরু পাগলার মরদেহ পোড়ানো অমানবিক ও ঘৃণ্য: অন্তর্বর্তী সরকার
ad728
মোঃ শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার 

গোয়ালন্দে নুরুল হক মোল্লা ওরফে নুরাল পাগলার কবর অবমাননা ও মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ ঘটনাকে ‘অমানবিক ও ঘৃণ্য’ বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়—গোয়ালন্দে নুরুল হকের কবর অবমাননা এবং মরদেহ পুড়িয়ে দেওয়া আমাদের মূল্যবোধ, আইন ও ন্যায়ভিত্তিক সভ্য সমাজের চরম অবমাননা। এই ধরনের বর্বরতা কোনোভাবেই সহ্য করা হবে না।

অন্তর্বর্তী সরকার আরও জানায়, আইনের শাসন সমুন্নত রাখা এবং জীবিত কিংবা মৃত—প্রতিটি মানুষের মর্যাদা রক্ষা করা তাদের দৃঢ় প্রতিশ্রুতি। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়—কোনো ব্যক্তি বা গোষ্ঠী জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। এই জঘন্য অপরাধের দায়ীদের তাদের কর্মের পরিণতি ভোগ করতে হবে। এ জন্য তাৎক্ষণিক ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে সরকার সকল নাগরিককে ঘৃণা ও সহিংসতা প্রত্যাখ্যান করে মর্যাদা, ন্যায়বিচার ও মানবতার পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
কবিতা: প্রিয় নবীর ভালোবাসা

কবিতা: প্রিয় নবীর ভালোবাসা