ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লা বিভাগ আমাদের ন্যায্য অধিকার”—অধিকার আদায়ে ঐক্যবদ্ধ কণ্ঠে দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2025 ইং
কুমিল্লা বিভাগ আমাদের ন্যায্য অধিকার”—অধিকার আদায়ে ঐক্যবদ্ধ কণ্ঠে দাবি ছবির ক্যাপশন: কুমিল্লা বিভাগ আমাদের ন্যায্য অধিকার”—অধিকার আদায়ে ঐক্যবদ্ধ কণ্ঠে দাবি
ad728

মোঃ শাহজাহান বাশার:
“কুমিল্লা বিভাগ আমাদের ন্যায্য অধিকার, অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধ—আমাদের অধিকার নিয়েই আমরা ফিরব।” এমন স্লোগানে মুখরিত হয়ে উঠেছে কুমিল্লা শহরসহ আশপাশের এলাকা। প্রশাসনিক পুনর্বিন্যাসের দাবিতে দীর্ঘদিন ধরে কুমিল্লাবাসীর আন্দোলন নতুন করে জোরালো হয়ে উঠেছে।

স্থানীয় বিভিন্ন সংগঠন, পেশাজীবী, শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ এক কণ্ঠে বলছেন— কুমিল্লা বিভাগ গঠন আর বিলম্ব করা যাবে না। তারা মনে করেন, ঐতিহাসিক, ভৌগোলিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে কুমিল্লা একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক কেন্দ্র হিসেবে বিভাগীয় মর্যাদা পাওয়ার যোগ্য।

সাংবাদিক মোঃ শাহজাহান বাশার বলেন,“কুমিল্লা বিভাগ আমাদের ন্যায্য অধিকার। এ অধিকার আদায়ে কুমিল্লাবাসী আজ ঐক্যবদ্ধ কণ্ঠে দাবি জানাচ্ছে। সরকারের প্রতি আহ্বান—দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হোক। এতে শুধু কুমিল্লাবাসীর মনোবলই বাড়বে না, দেশের প্রশাসনিক দক্ষতা ও উন্নয়নেও নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

তিনি আরও আশা প্রকাশ করেন,“জনগণের আকাঙ্ক্ষা ও স্বপ্নের প্রতিফলন ঘটিয়ে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করলে এটি হবে যুগান্তকারী সিদ্ধান্ত, যা ইতিহাসে স্থান পাবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, কুমিল্লা বিভাগ গঠনের মাধ্যমে দক্ষিণ-পূর্বাঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে। প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাবে, শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

বক্তারা মনে করেন, কুমিল্লা বিভাগ এখন সময়ের দাবি, আর এই দাবিকে বাস্তবায়নে সরকারের সদিচ্ছা ও দ্রুত পদক্ষেপই পারে কুমিল্লাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
ঝিনাইদহের কোটচাঁদপুর নকল পোল্ট্রি ফিডের ব্যবসা জমজমাট।

ঝিনাইদহের কোটচাঁদপুর নকল পোল্ট্রি ফিডের ব্যবসা জমজমাট।