কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) বিশেষ অভিযানে ১৩ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। এসময় এক চোরাকারবারিকেও গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুড়িগ্রাম ২২ বিজিবি। এর আগে সোমবার রাতে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর বিশেষ আভিযানিক দল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে, ভারতীয় মদ ৯২ বোতল, গাঁজা ৯ কেজি, ৬৭ পিস ইয়াবা। এছাড়াও প্যান্ট পিস, গবাদিপশু, জিরা, পিয়াজ ও চিনি রয়েছে। যার সিজার মূল্য ১৩ লক্ষ ১৮ হাজার ৪০০ টাকা।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।
মাজহারুল ইসলাম শিপন