ঢাকা | বঙ্গাব্দ

কুড়িগ্রামের রৌমারীর ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের জেল-জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2025 ইং
কুড়িগ্রামের রৌমারীর ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের জেল-জরিমানা ছবির ক্যাপশন: কুড়িগ্রামের রৌমারীর ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের জেল-জরিমানা
ad728
মোঃ হারুন অর রশিদ, রৌমারী উপজেলা প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে জেল জরিমান করা হয়। অভিযান পরিচালনা করেন রৌমারী উপজেলা প্রশাসন। 

এ সময় মের্সাস নিউ ব্রাদার্স ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের জেল ও মেয়াদ উত্তীর্ণ আনুমানিক ১৫ হাজার টাকার ঔষধ জব্দ করা হয়।

ঔষধ প্রশাসন, কুড়িগ্রাম ঔষুধ তত্ত্বাবধায়ক মোঃ হাফিজুর রহমান মিয়া জানান, উক্ত দোকান থেকে বিভিন্ন ধরনের মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদিতবিহীন আনুমানিক ১৫ হাজার টাকার ঔষধ জব্দ করে নিয়ে যায় রৌমারী ভ্রাম্যমান আদালত। 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জল কুমার হালদার।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল কুমার হালদার জানান, রৌমারীতে বিভিন্ন ঔষধের দোকান গুলোতে মেয়াদ উত্তীর্ণ, অবৈধ এবং রেফ্রিজারেটর বিহীন ঔষধ বিক্রয় করে আসছে। 

এমন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম জেলা ঔষধ প্রশাসনের যৌথ উদ্যোগে রৌমারী সদর হাসপাতালের সামনে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেসার্স নিউ ব্রাদার্স ফার্মেসীতে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল দেয়া হয় এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সুয়াগাজীতে বন বিভাগের চেক স্টেশনে টিপি চেকের নামে প্রকাশ্যে

সুয়াগাজীতে বন বিভাগের চেক স্টেশনে টিপি চেকের নামে প্রকাশ্যে