ঢাকা | বঙ্গাব্দ

মাদরাসার ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2025 ইং
মাদরাসার ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
ডেক্স নিউজ, 

 প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ 

গাজীপুর কালিয়াকৈর উপজেলায় হিন্দু যুবক কর্তৃক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজধানীর ঢাকা কলেজের শিক্ষার্থীরা।  শুক্রবার (১৭ অক্টোবর) বাদ জুমা ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু করে সাইন্সল্যাব হয়ে মুল ফটকের সামনে এসে সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়। 
এসময় তারা "অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, ধর্ষকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আমার ধর্ষিত কেন? ইন্টেরিম জবাব দে, ধর্ষকের গদিতে আগুন জ্বালো একসাথে এবং ফাঁসি ফাঁসি ফাঁসি চাই ধর্ষকের ফাঁসি চাই ইত্যাদি স্লোগান দেয়।

জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রীর বয়স ১৩ বছর। গ্রামের বাড়ি কুড়িগ্রামে। মা-বাবা গার্মেন্টসে চাকরির সুবাদে গাজীপুরের মৌচাকে ভাড়া বাসায় থাকেন। দুই মাস আগে ভাড়া বাসা থেকে প্রতিবেশী সঞ্জিত বর্মন ও তার শ্যালক লোকনাথ চন্দ্র দাসের সহযোগিতায় ভাগিনা জয় কুমার দাস মেয়েটিকে অপহরণ করে লোকনাথের ভাড়া বাসায় নিয়ে যায়। পরে তাকে জোরপূর্বক লাগাতার তিনদিন ধর্ষণ ও শারীরিকভাবে পাশবিক নির্ঘাতন করে জয় কুমার দাস ও তার সাঙ্গপাঙ্গরা। ধর্ষণের শিকার ওই মাদরাসা ছাত্রীর কান্নাজড়িত একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালিগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত।

কালিগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত।