ডেক্স নিউজ,
আগামীকাল (৬ অক্টোবর) বিশ্ব বসতি দিবস। এ উপলক্ষে বিএনপির ৩১-দফা পরিকল্পনাকে রোডম্যাপ ঘোষণা করে কিছু অঙ্গীকার তুলে ধরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে তারেক রহমান বলেন, বিএনপির ৩১-দফা পরিকল্পনাকে আমাদের রোডম্যাপ হিসেবে পুনর্ব্যক্ত করতে চাই। আজ, আমরা দুটি প্রতিশ্রুতির ওপর জোর দিচ্ছি: দফা ২৯: জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সুরক্ষা; দফা ৩১: পরিকল্পিত, সুষম নগরায়ন এবং বিকেন্দ্রীকরণ।
তিনি বলেন, একটি বাসস্থান মানুষের মৌলিক অধিকার। আমরা সকলেই একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুরক্ষিত ঘর পাওয়ার অধিকার রাখি। আমাদের গ্রাম, শহর, নগর, নদী, বন—সব মিলেই আমাদের বসতি, আমাদের পরিবেশ। এগুলো একসঙ্গে আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে।
তিনি আরও লেখেন, ভাঙা পরিবেশে কখনো একটি শক্তিশালী বাসস্থান গড়ে তোলা সম্ভব নয়, আর টেকসই উন্নয়ন ছাড়া একটি সমৃদ্ধ জাতি গড়া সম্ভব নয় ।
তিনি বিএনপির পূর্বঘোষিত ৩১ দফা কর্মপরিকল্পনা আবারও স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, এটি আমাদের সমাধানের রোডম্যাপ। বিশ্ব বসতি দিবস উপলক্ষে সেই রোডম্যাপের দুটি অঙ্গীকার তুলে ধরেন। সেগুলো হলো-
দফা ২৯: জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সুরক্ষা
দফা ৩১: পরিকল্পিত ও ভারসাম্যপূর্ণ নগরায়ন এবং বিকেন্দ্রীকরণ
জুয়েল রানা