ঢাকা | বঙ্গাব্দ

মাঠের জবাব মাঠে দেওয়া হবে: সালাহউদ্দিন।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 16, 2025 ইং
মাঠের জবাব মাঠে দেওয়া হবে: সালাহউদ্দিন। ছবির ক্যাপশন: ফাইল ছবি।
ad728
নিজস্ব প্রতিবেদক, জুয়েল রানা //

ঢাকা: জাতীয় নির্বাচনে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির দাবিতে জামায়াতে ইসলামীর আন্দোলন প্রস্তুতির প্রেক্ষাপটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘মাঠের জবাব মাঠে দেওয়া হবে। ’ 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের নিজ বাসায় সমসাময়িক ইস্যুতে কথা বলার সময় তিনি এই হুঁশিয়ারি দেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রাজনৈতিক হীন উদ্দেশ্যে বা কিছু আসন বেশি পাওয়ার লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ যদি পিআর চায় সেটা ভয়ংকর পরিণতি ডেকে আনবে। ’

তিনি আরও বলেন, ‘উচ্চ-নিম্ন সবক্ষেত্রেই আমরা পিআর পদ্ধতির বিপক্ষে।

তারা ইশতেহার নিয়ে জনগণের কাছে যাক, ম্যান্ডেট নিয়ে তারা তাদের ভাবনা বাস্তবায়ন করুক। 

জামায়াতসহ কয়েকটি দলের আন্দোলনের প্রস্তুতি সম্পর্কে বিএনপির এই নেতা বলেন, ‘যারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে, তাদের দাবি জুলাই সনদ বাস্তবায়ন।


নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স