ঢাকা | বঙ্গাব্দ

৬০০০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2025 ইং
৬০০০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার ছবির ক্যাপশন: মাদক কারবারি গ্রেফতার
ad728

নিজস্ব প্রতিবেদক, জুয়েল রানা 

রাজধানীর মতিঝিল এলাকা হতে ছয় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতদের নাম হলো- ১। মো. দেলোয়ার হোসেন (২৯) ও ২। মো. তৈয়বুল ইসলাম (৩৪)।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের একটি চৌকস টিম আরামবাগ সার্কুলার রোড এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেনের বিরুদ্ধে কক্সবাজার জেলার রামু থানায় এবং তৈয়বুল ইসলামের বিরুদ্ধে কক্সবাজার ঈদগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
গাজীপুরে সাংবাদিক আনোয়ার হোসেনের উপর সন্ত্রাসী হামলা।

গাজীপুরে সাংবাদিক আনোয়ার হোসেনের উপর সন্ত্রাসী হামলা।