ঢাকা | বঙ্গাব্দ

শৈলকুপায় হরি তলা মন্দিরে মূর্তি ভাঙচুর।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2025 ইং
শৈলকুপায় হরি তলা মন্দিরে মূর্তি ভাঙচুর। ছবির ক্যাপশন: শৈলকুপায় হরি তলা মন্দিরে মূর্তি ভাঙচুর।
ad728
শৈলকুপায় হরি তলা মন্দিরে মূর্তি ভাঙচুর। 

মোঃ আমোদ আলী, শৈলকুপা, ঝিনাইদহঃ 

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ১৫ নম্বর ফুলহরি ইউনিয়নের হরি তলা মন্দিরে  মূর্তি ভাঙচুরের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত মঙ্গলবার গভীর রাতে ঘটে। যাওয়া এ ঘটনায় স্থানীয় জনমনে নেমে এসেছে উদ্বেগ আর শঙ্কার ছায়া।

সিসিটিভি ফুটেজে ধরা পড়া দৃশ্যে দেখা যায়, এলাকার মানসিক প্রতিবন্ধী ব্যক্তি মনজের আলী, যাকে মঞ্জের পাগল নামে চেনে, মন্দিরে প্রবেশ করে একে একে মূর্তিগুলোর মাথা ভেঙে সরিয়ে দিচ্ছেন। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতীককে এভাবে ক্ষতিগ্রস্ত করার ঘটনা মুহূর্তেই আলোড়ন তোলে এলাকায়।

স্থানীয়দের ভাষ্যমতে, মনজের আলী দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছেন। ঘটনার আগের দিনও তাকে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কাদাছেনার কাজে অংশ নিতে দেখা গেছে। 

তবে এই ভাঙচুর তার মানসিক অস্থিরতার বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে রয়েছে কোনো ষড়যন্ত্রমূলক প্ররোচনা—এ প্রশ্ন এখনো উত্তরহীন। অনেকেই মনে করছেন, কেউ হয়তো তাকে উসকানি দিয়ে এ কাজ করিয়েছে।

এদিকে ঘটনাস্থলে শৈলকুপা থানা পুলিশ ও ঝিনাইদহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কর্মকর্তারা উপস্থিত হয়ে মন্দির পরিদর্শন করেছেন। তারা জানান, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি একজন মানসিক প্রতিবন্ধীর কর্মকাণ্ড বলেই মনে হলেও, পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্যে সমৃদ্ধ শৈলকুপার মানুষ এ ঘটনায় বিস্মিত ও ব্যথিত। তাদের প্রত্যাশা—তদন্তের মাধ্যমে দ্রুতই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে এবং শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর পদক্ষেপ নেবে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানিকগঞ্জের মজার খাবার তেরশ্রীর নিজামের মিষ্টি

মানিকগঞ্জের মজার খাবার তেরশ্রীর নিজামের মিষ্টি